হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ অক্টোবর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শনিবার ১৫ অক্টোবর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, নাফ নদী হয়ে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর বেড়িবাঁধে দুইজন ব্যক্তিকে একটি বস্তুা কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদেরকে থামতে বলে। এসময় বস্তাটি ফেলে অন্ধকারের মধ্যে পাশের গ্রামের দিকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার ১৫ অক্টোবর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, নাফ নদী হয়ে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর বেড়িবাঁধে দুইজন ব্যক্তিকে একটি বস্তুা কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদেরকে থামতে বলে। এসময় বস্তাটি ফেলে অন্ধকারের মধ্যে পাশের গ্রামের দিকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×