টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় পরিবারের সাথে অভিমান করে শাবনুর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাবনুর ওই এলাকার মৃত নুর আলমের মেয়ে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শাবনুর পরিবারের সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন