হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের পরিচয়: শামসু উদ্দিন (৩৭): টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা, মকতুল হোছনের ছেলে, আবুল হোছন (২৮): একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা, আবুল কাশেমের ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উনচিপ্রাং বিওপির দায়িত্বাধীন এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

টহল দল সন্দেহভাজন একজনকে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মায়ানমার থেকে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের কাছে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে।

একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় চালকের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,”আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

বিজিবি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম, টেকনাফ ; কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয়: শামসু উদ্দিন (৩৭): টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা, মকতুল হোছনের ছেলে, আবুল হোছন (২৮): একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা, আবুল কাশেমের ছেলে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উনচিপ্রাং বিওপির দায়িত্বাধীন এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। টহল দল সন্দেহভাজন একজনকে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মায়ানমার থেকে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের কাছে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে। একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় চালকের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,”আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।” বিজিবি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×