হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ৪কেজি আইস ও ৫০হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২, ০৪:০৯ অপরাহ্ন

টেকনাফের নাফনদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে ৪কেজি ১৭৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবা ও আইসগুলো উদ্ধার করা হয়।
বুধবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন,২বিজিবি উপ পরিচালক লেফটেন্যান্ট মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)।
২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-০৮থেকে আনুমানিক ২ কিঃমি উত্তর পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি দুইটি বিশেষ টহলদল নাফনদীতে কৌশলে অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে একটি হস্তচালিত কাঠের নৌকাকে শোয়ারদ্বীপ এলাকা হতে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।শূন্য রেখা অতিক্রম করে নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।নৌকার আরােহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে,বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে নৌকাটিকে থামানাের চেষ্টা করে। চোরাকারবারিরা নৌকা হতে লাফিয়ে নাফনদী সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবির টহলদল স্পীড বােট নিয়ে নৌকাটি আটক করতে সক্ষম হয়।পরে নৌকাটি তল্লাশী করে ৪কেজি ১৭৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস,৫০হাজার ইয়াবা পাওয়া যায়।এসময় মাদক পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
তিনি আরো জানান,অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়রের কার্যক্রম প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ৪কেজি আইস ও ৫০হাজার ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ৪কেজি আইস ও ৫০হাজার ইয়াবা জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারি ২০২২, ০৪:০৯ অপরাহ্ন
Print Image
টেকনাফের নাফনদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে ৪কেজি ১৭৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবা ও আইসগুলো উদ্ধার করা হয়। বুধবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন,২বিজিবি উপ পরিচালক লেফটেন্যান্ট মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)। ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-০৮থেকে আনুমানিক ২ কিঃমি উত্তর পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি দুইটি বিশেষ টহলদল নাফনদীতে কৌশলে অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে একটি হস্তচালিত কাঠের নৌকাকে শোয়ারদ্বীপ এলাকা হতে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।শূন্য রেখা অতিক্রম করে নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।নৌকার আরােহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে,বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে নৌকাটিকে থামানাের চেষ্টা করে। চোরাকারবারিরা নৌকা হতে লাফিয়ে নাফনদী সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল স্পীড বােট নিয়ে নৌকাটি আটক করতে সক্ষম হয়।পরে নৌকাটি তল্লাশী করে ৪কেজি ১৭৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস,৫০হাজার ইয়াবা পাওয়া যায়।এসময় মাদক পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। তিনি আরো জানান,অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়রের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×