হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির সময় তাদের আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, দুপুর ১টা ৫০ মিনিটে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় পেছনের সিটে বসা তিন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের শরীর ও সিএনজি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তাদের প্রত্যেকের প্যান্ট, শার্ট ও লুঙ্গির ভাঁজে প্লাস্টিকের প্যাকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় এই ইয়াবাগুলো পাওয়া যায়।

আটককৃতরা হলেন: হ্নীলার পূর্ব লেদাপাড়ার আরাফাত ইসলাম (২৬) এবং টেকনাফের শিলবুনিয়াপাড়ার মোহাম্মদ আলম (৩৫) ও মোহাম্মদ রফিক (৩৮)।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বর্তমানে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, মাদক পাচারকারীদের অপতৎপরতা রুখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিজিবি'র একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির সময় তাদের আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, দুপুর ১টা ৫০ মিনিটে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় পেছনের সিটে বসা তিন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের শরীর ও সিএনজি তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের প্রত্যেকের প্যান্ট, শার্ট ও লুঙ্গির ভাঁজে প্লাস্টিকের প্যাকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় এই ইয়াবাগুলো পাওয়া যায়। আটককৃতরা হলেন: হ্নীলার পূর্ব লেদাপাড়ার আরাফাত ইসলাম (২৬) এবং টেকনাফের শিলবুনিয়াপাড়ার মোহাম্মদ আলম (৩৫) ও মোহাম্মদ রফিক (৩৮)। বর্তমানে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, মাদক পাচারকারীদের অপতৎপরতা রুখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×