কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)-এর এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে টহলদলটি কৌশলগতভাবে অবস্থান নেয়। রাত ২টার দিকে ৪-৫ জন পাচারকারীকে মায়ানমার সীমান্ত হয়ে নাফ নদী পাড়ি দিয়ে ভারী বস্তাসহ বাংলাদেশে প্রবেশের সময় সনাক্ত করা হয়। বিজিবির চ্যালেঞ্জে তারা মাদক ভর্তি বস্তাগুলো পানিতে ফেলে পালিয়ে যায়। পরে দীর্ঘ তল্লাশিতে উদ্ধার করা হয় ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবাগুলোর প্যাকেটজাত ধরণ ও কোড থেকে এটি আন্তর্জাতিক মাদক চক্রের চালান বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় হোতা জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, টেকনাফ পৌরসভা—এর পরিচয় শনাক্ত করা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও সংশ্লিষ্ট মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ




মন্তব্য করুন