হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের খারাংখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তবে অভিযান চলাকালে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনাও ঘটে।

বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের খারাংখালী বিওপি এলাকায় অবস্থান নেয়।

সীমান্ত পিলার বিআরএম-১৪ থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন এলাকায় টহল পরিচালনা করা হয়।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে মায়ানমার দিক থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি ছোড়ে।

পরে চোরাকারবারিরা সাঁতরে পুনরায় মায়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ২০টি কার্টন উদ্ধার করা হয়।

পলাতক চোরাকারবারিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের খারাংখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তবে অভিযান চলাকালে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনাও ঘটে। বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের খারাংখালী বিওপি এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার বিআরএম-১৪ থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন এলাকায় টহল পরিচালনা করা হয়। শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে মায়ানমার দিক থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি ছোড়ে। পরে চোরাকারবারিরা সাঁতরে পুনরায় মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ২০টি কার্টন উদ্ধার করা হয়। পলাতক চোরাকারবারিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×