হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সরঞ্জামসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচারের সময় ইজিবাইক বোঝাই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের নিষিদ্ধ সরঞ্জামসহ হোসেন (৩২) নামের এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদরের ২ নং গেইট সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। আটক হোসেন টেকনাফ উপজেলার উত্তর শিলখালী গ্রামের মোস্তাক আহম্মদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) অবৈধ কারেন্ট জালের একটি বড় চালান নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে জাহাজপুরা ঘাটের দিকে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের ২ নং গেইটের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন অটোরিকশাটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তল্লাশিকালে অটোরিকশাটি থেকে ১৫ হাজার ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি রশি, ৩০ লিটার মবিল, ৮ কেজি সেন্টার ফ্লোট এবং ১০০ পিস ফ্লোট উদ্ধার করা হয়। নিষিদ্ধ মালামাল পরিবহনের দায়ে চালক হোসেনকে আটক করার পাশাপাশি তার ব্যবহৃত অটোরিকশা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ৯ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯২ হাজার ১০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সরঞ্জামসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সরঞ্জামসহ আটক ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচারের সময় ইজিবাইক বোঝাই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের নিষিদ্ধ সরঞ্জামসহ হোসেন (৩২) নামের এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদরের ২ নং গেইট সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। আটক হোসেন টেকনাফ উপজেলার উত্তর শিলখালী গ্রামের মোস্তাক আহম্মদের ছেলে। বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) অবৈধ কারেন্ট জালের একটি বড় চালান নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে জাহাজপুরা ঘাটের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের ২ নং গেইটের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন অটোরিকশাটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে অটোরিকশাটি থেকে ১৫ হাজার ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি রশি, ৩০ লিটার মবিল, ৮ কেজি সেন্টার ফ্লোট এবং ১০০ পিস ফ্লোট উদ্ধার করা হয়। নিষিদ্ধ মালামাল পরিবহনের দায়ে চালক হোসেনকে আটক করার পাশাপাশি তার ব্যবহৃত অটোরিকশা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ৯ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯২ হাজার ১০ টাকা। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×