কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সাংবাদিক আফসার কবির বাড়ির সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আফসার কবির আকাশের বসতঘরের সামনে টিনশেড বিল্ডিংয়ের সামনের অংশে কাঠের তীরের ওপর কালো টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটির সঙ্গে দুটি তার সংযুক্ত ছিল এবং তারের মাথায় একটি ক্লিপ লাগানো অবস্থায় ছিল।
ঘটনাটি নজরে আসার পর সাংবাদিক আফসার কবির আকাশ তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।
এ ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই (নিরস্ত্র) মো. বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। পরে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বেলাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।




মন্তব্য করুন