হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশের ২ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাদশাহ মিয়া, জাগির হোসেন, মোহাম্মদ শফিক, মো. আবদুল্লাহ, মো. সরওয়ার, মোহাম্মদ আলী এবং পুলিশ কনস্টেবল হিমেল হোসেন ও শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে টমটম গাড়ির সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা–কাটাকাটি শুরু হয়। স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বসে সমাধানের আশ্বাস দিয়ে জুমার নামাজের পর বৈঠকের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

জুমার নামাজের পর হঠাৎ ইউপি সদস্য বেলাল উদ্দীন মসজিদের মাইকে উসকানিমূলক ঘোষণা দিলে পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যায়। পরে বড় সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে পুলিশসহ অনেকে আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, জুমার নামাজের পর স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দীন মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। এরপর উভয় পক্ষ দা, কিরিচ, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মারামারিতে লিপ্ত হয়। পরে টেকনাফ মডেল থানায় খবর দিলে থানা–পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে ইটপাটকেলের আঘাতে ২ জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশের ২ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাদশাহ মিয়া, জাগির হোসেন, মোহাম্মদ শফিক, মো. আবদুল্লাহ, মো. সরওয়ার, মোহাম্মদ আলী এবং পুলিশ কনস্টেবল হিমেল হোসেন ও শাহরিয়ার। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে টমটম গাড়ির সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা–কাটাকাটি শুরু হয়। স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বসে সমাধানের আশ্বাস দিয়ে জুমার নামাজের পর বৈঠকের সিদ্ধান্ত হয়। জুমার নামাজের পর হঠাৎ ইউপি সদস্য বেলাল উদ্দীন মসজিদের মাইকে উসকানিমূলক ঘোষণা দিলে পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যায়। পরে বড় সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে পুলিশসহ অনেকে আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, জুমার নামাজের পর স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দীন মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। এরপর উভয় পক্ষ দা, কিরিচ, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মারামারিতে লিপ্ত হয়। পরে টেকনাফ মডেল থানায় খবর দিলে থানা–পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে ইটপাটকেলের আঘাতে ২ জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×