হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ ২ লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়,আচারবুনিয়া এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন স্থানীয় খুচরা বিক্রেতা ঢাকা থেকে আসা ক্রেতাদের কাছে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় উপস্থিত মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা আবুল কালাম (২৭) নামে এক ব্যক্তির স্ত্রী মাহমুদা (৪০) এবং তাদের মেয়ে ইসরাত জাহান (১৫)-কে আটক করতে সক্ষম হন। যদিও এ সময় আরও দুজন পালিয়ে যায়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বসতঘরের জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৪০০ পিস আংশিক ভাঙ্গা ইয়াবা উদ্ধার করেন। এছাড়াও, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ ২ লক্ষ ১৫ হাজার ৪৮০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, আরও ২০ হাজার ইয়াবার একটি বড় চালান ঢাকা থেকে আসা ক্রেতাদের কাছে বিক্রির জন্য ওইদিন পৌঁছানোর কথা ছিল। বিজিবি সেই চালান ও ক্রেতাদের গ্রেপ্তারে বিস্তারিত তথ্যানুসন্ধান চালাচ্ছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
Print Image
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ ২ লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়,আচারবুনিয়া এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন স্থানীয় খুচরা বিক্রেতা ঢাকা থেকে আসা ক্রেতাদের কাছে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় উপস্থিত মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা আবুল কালাম (২৭) নামে এক ব্যক্তির স্ত্রী মাহমুদা (৪০) এবং তাদের মেয়ে ইসরাত জাহান (১৫)-কে আটক করতে সক্ষম হন। যদিও এ সময় আরও দুজন পালিয়ে যায়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বসতঘরের জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৪০০ পিস আংশিক ভাঙ্গা ইয়াবা উদ্ধার করেন। এছাড়াও, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ ২ লক্ষ ১৫ হাজার ৪৮০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, আরও ২০ হাজার ইয়াবার একটি বড় চালান ঢাকা থেকে আসা ক্রেতাদের কাছে বিক্রির জন্য ওইদিন পৌঁছানোর কথা ছিল। বিজিবি সেই চালান ও ক্রেতাদের গ্রেপ্তারে বিস্তারিত তথ্যানুসন্ধান চালাচ্ছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×