টেকনাফে র্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযান চালিয়ে ৩ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হচ্ছেন,মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ওমর সিদ্দিক (২৮)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ ২বিজিব ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এবং বিজিবির টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালায়। সেখানে সীমান্ত পার হয়ে আসা মাদকের একটি বড় চালান গ্রহণের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
অভিযান চলাকালীন সময়ে হাতেনাতে ৩ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ওমর সিদ্দিককে আটক করা হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরো জানান,এই অভিযানকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে র্যাব ও বিজিবির সফল সমন্বিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।




মন্তব্য করুন