হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হকের ইন্তেকাল

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম মোহাম্মদ মুজিবুল হক রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম ডা. নুরুল হকের ছেলে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ওবাইদুল হকের ভাইপো। তিনি প্রাচীন জনগোষ্ঠীর আবদুল আলী সিকদার বংশের হায়দার আলী সিকদার প্রজন্মের একাদশ পুরুষ।

তিনি রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলার সহ-সভাপতি, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সহ-সভাপতি, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর উপদেষ্টা ছিলেন।

মঙ্গলবার. মাগরিবের নামাজের পর রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার আমীর মাওলানা আ. হ. ম. নুরুল কবির হিলালী।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মুজিবুল হকের ছোট ভাই কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাছানুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও রামু উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, মুজিবুল হকের ছোট ভাই রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও একমাত্র ছেলে বেসরকারি সংস্থার কর্মকর্তা তাসনিমুল হক শাওন। নামাজে জানাযায় রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রামু সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের জনসাধারণ শরিক হন।

নামাজে জানাযা শেষে রামু অফিসেরচরস্থ ‘ফতেখাঁরকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এদিকে রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ইজত উল্লাহ, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ এবং সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর সাধারণ সম্পাদক মিজানুল হক প্রমূখ। শোক প্রকাশ করেছে রামু পাবলিক লাইব্রেরী, রামু সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ও আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হকের ইন্তেকাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হকের ইন্তেকাল

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
Print Image
রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম মোহাম্মদ মুজিবুল হক রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম ডা. নুরুল হকের ছেলে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ওবাইদুল হকের ভাইপো। তিনি প্রাচীন জনগোষ্ঠীর আবদুল আলী সিকদার বংশের হায়দার আলী সিকদার প্রজন্মের একাদশ পুরুষ। তিনি রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন 'বাপা' রামু উপজেলার সহ-সভাপতি, সুশাসনের জন্য নাগরিক 'সুজন' রামু উপজেলার সহ-সভাপতি, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার. মাগরিবের নামাজের পর রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার আমীর মাওলানা আ. হ. ম. নুরুল কবির হিলালী। মুজিবুল হকের ছোট ভাই কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাছানুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও রামু উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, মুজিবুল হকের ছোট ভাই রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও একমাত্র ছেলে বেসরকারি সংস্থার কর্মকর্তা তাসনিমুল হক শাওন। নামাজে জানাযায় রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রামু সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের জনসাধারণ শরিক হন। নামাজে জানাযা শেষে রামু অফিসেরচরস্থ 'ফতেখাঁরকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ইজত উল্লাহ, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন 'বাপা' এবং সুশাসনের জন্য নাগরিক 'সুজন' রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর সাধারণ সম্পাদক মিজানুল হক প্রমূখ। শোক প্রকাশ করেছে রামু পাবলিক লাইব্রেরী, রামু সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ও আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×