হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৩য় শ্রেণির শিক্ষার্থী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ সাইফ (৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে তাকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

সাইফ জাদিমুড়ার এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে ওই এলাকার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় অপহৃতের পরিবার টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছে।

অপহৃত সাইফের মামা জামাল উদ্দীন বলেন, রোববার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে তাকে অপহরণ করা হয়। সোমবার সকালে একটি মোবাইল ফোন থেকে বাড়িতে কল করে সাইফকে পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে না হয় তাকে পাওয়া সম্ভব না; বলে মোবাইল কেটে দেয়। তখন জানতে পেরেছি তাকে অপহরণ করা হয়েছে।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

অপহৃতের ভাই রিয়াজ উদ্দীন বলেন, আমার পিতা নাই। বেশি টাকাও নাই। অপহরণকারীরা এত টাকা মুক্তিপণ দাবি করেছে; তা আমরা কিভাবে দেব? আমার ভাইকে জীবিত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শুনেছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ৩য় শ্রেণির শিক্ষার্থী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৩য় শ্রেণির শিক্ষার্থী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ সাইফ (৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে তাকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সাইফ জাদিমুড়ার এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে ওই এলাকার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় অপহৃতের পরিবার টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছে। অপহৃত সাইফের মামা জামাল উদ্দীন বলেন, রোববার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে তাকে অপহরণ করা হয়। সোমবার সকালে একটি মোবাইল ফোন থেকে বাড়িতে কল করে সাইফকে পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে না হয় তাকে পাওয়া সম্ভব না; বলে মোবাইল কেটে দেয়। তখন জানতে পেরেছি তাকে অপহরণ করা হয়েছে। অপহৃতের ভাই রিয়াজ উদ্দীন বলেন, আমার পিতা নাই। বেশি টাকাও নাই। অপহরণকারীরা এত টাকা মুক্তিপণ দাবি করেছে; তা আমরা কিভাবে দেব? আমার ভাইকে জীবিত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শুনেছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×