হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা জানাল হাইকোর্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বুধবার (৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অপারগতা জানান।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। পরে রিট আবেদনটি হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল-জলিলের নেতৃত্বাধীন বেঞ্চে জমা দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব একটি রিট আবেদন করেছিলেন। পরে বৃহত্তর স্বার্থে রিটটি উত্থাপন না করার কথা জানালে ৮ ডিসেম্বর হাইকোর্ট ওই রিটটি খারিজ করেন।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা জানাল হাইকোর্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা জানাল হাইকোর্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।বুধবার (৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অপারগতা জানান।আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। পরে রিট আবেদনটি হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল-জলিলের নেতৃত্বাধীন বেঞ্চে জমা দেওয়া হয়েছে।এর আগে সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন।প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব একটি রিট আবেদন করেছিলেন। পরে বৃহত্তর স্বার্থে রিটটি উত্থাপন না করার কথা জানালে ৮ ডিসেম্বর হাইকোর্ট ওই রিটটি খারিজ করেন।এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×