হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ থেকে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ ৩ জনের কাছে মিলল ৮ হাজার ইয়াবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দু’জন রোহিঙ্গা। পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার প্রেমবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

গ্রেফতার তিনজন হলেন— মো. আরাফাত (১৯), আরাফাত হোসেন (২০) ও মো. ইউসুফ (৩৯)। এর মধ্যে মো.আরাফাত কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর এবং আরাফাত হোসেন ১০ নম্বর শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। ইউসুফের বাড়ি টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায়।

ওসি কামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মগানামা-চট্টগ্রাম রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে নিয়ে আসছিল তারা। চট্টগ্রাম শহরে সেগুলো হস্তান্তরের কথা ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেকপোস্ট এড়ানোর জন্য তারা চকরিয়ায় অভ্যন্তরীণ সড়ক ধরে মগানামা আসেন। সেখান থেকে বাসে করে বাঁশখালী হয়ে চট্টগ্রামে যাচ্ছিল।’

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ থেকে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ ৩ জনের কাছে মিলল ৮ হাজার ইয়াবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ থেকে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ ৩ জনের কাছে মিলল ৮ হাজার ইয়াবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দু’জন রোহিঙ্গা। পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার প্রেমবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। গ্রেফতার তিনজন হলেন— মো. আরাফাত (১৯), আরাফাত হোসেন (২০) ও মো. ইউসুফ (৩৯)। এর মধ্যে মো.আরাফাত কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর এবং আরাফাত হোসেন ১০ নম্বর শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। ইউসুফের বাড়ি টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায়। ওসি কামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মগানামা-চট্টগ্রাম রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে নিয়ে আসছিল তারা। চট্টগ্রাম শহরে সেগুলো হস্তান্তরের কথা ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেকপোস্ট এড়ানোর জন্য তারা চকরিয়ায় অভ্যন্তরীণ সড়ক ধরে মগানামা আসেন। সেখান থেকে বাসে করে বাঁশখালী হয়ে চট্টগ্রামে যাচ্ছিল।’ তিনজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×