হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফে বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন উখিয়ায় একটি করিডোর করা হবে।উখিয়া-টেকনাফের সমস্ত উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে বিএনপির আমলে। শীঘ্রই নির্বাচন দাবী করেন।ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলছেন।

মঙ্গলবার বিকালে উখিয়া মসজিদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ,বিএনপির নেতা এম এ মোকতার,উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।এর আগে উখিয়ার জাতিমোরা এলাকা থেকে দক্ষিণ ষ্টেশন গিয়ে মিছিলটি শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়।

একই দিন সকালে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘বিএনপি গণমানুষের দল। এদেশের মানুষকে নিয়েই বিএনপির যাত্রা। এদেশের ভোটাধিকার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। সেই ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। বিএনপি সেটাই চাই। এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সঠিক সময়ে নির্বাচন না দিলে প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে পিছপা হবে না বিএনপি। অচিরেই নির্বাচন দিন।

তিনি আরো বলেন – বিএনপি টেকনাফের মানুষের দল। এই দলের নীতি আদর্শ সর্বসাধারনের মাঝে প্রচার করে প্রতিষ্ঠা করতে হবে। ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই টেকনাফকে বানিয়েছে বধ্যভুমি ও তৈরি করেছে খুনের রাজত্ব। আল্লাহর শুকরিয়া। হাসিনার রাজত্ব থেকে দেশ মুক্ত হয়েছে।

তিনি বলেন, টেকনাফের বিদ্যুৎ, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, কলেজ, রাস্তা ঘাট বিএনপি আমলেই হয়েছে। বৈধ ব্যবসা করার জন্য বন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সেই বন্দর বন্ধ রাখা হয়েছে। সীমান্তের মানুষ হিসাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের মঙ্গল চাই। কোন ভিন্ন জাতির সেবা করবনা। তদ্রুপ ভারতের সেবাও করবনা।। জাতির জন্য যা করতে হবে তাই করবে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদেশের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, সেই আইন প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার টেকনাফ পৌরসভার বাস স্টেশনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলুর পরিচালনায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিমুল মুস্তাফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন মেম্বার, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ হাশেম ভুলু, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি আহমদ মেম্বার, সাবেক সভাপতি আবসার কামাল নোবেল, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহবায়ক আব্দু শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ, শাহ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মো. আনিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন দুর্জয়, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তারেক আহমেদ সাগর ও টেকনাফ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুক।
এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিট থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন শ্লোগান দিয়ে সভায় ও মিছিলে যোগদান করেন।পরে বিজয় সভা শেষে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে সমাপ্তি করেন।
######

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া-টেকনাফে বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফে বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন উখিয়ায় একটি করিডোর করা হবে।উখিয়া-টেকনাফের সমস্ত উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে বিএনপির আমলে। শীঘ্রই নির্বাচন দাবী করেন।ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলছেন। মঙ্গলবার বিকালে উখিয়া মসজিদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ,বিএনপির নেতা এম এ মোকতার,উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।এর আগে উখিয়ার জাতিমোরা এলাকা থেকে দক্ষিণ ষ্টেশন গিয়ে মিছিলটি শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন সকালে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- 'বিএনপি গণমানুষের দল। এদেশের মানুষকে নিয়েই বিএনপির যাত্রা। এদেশের ভোটাধিকার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। সেই ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। বিএনপি সেটাই চাই। এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সঠিক সময়ে নির্বাচন না দিলে প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে পিছপা হবে না বিএনপি। অচিরেই নির্বাচন দিন। তিনি আরো বলেন - বিএনপি টেকনাফের মানুষের দল। এই দলের নীতি আদর্শ সর্বসাধারনের মাঝে প্রচার করে প্রতিষ্ঠা করতে হবে। ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই টেকনাফকে বানিয়েছে বধ্যভুমি ও তৈরি করেছে খুনের রাজত্ব। আল্লাহর শুকরিয়া। হাসিনার রাজত্ব থেকে দেশ মুক্ত হয়েছে। তিনি বলেন, টেকনাফের বিদ্যুৎ, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, কলেজ, রাস্তা ঘাট বিএনপি আমলেই হয়েছে। বৈধ ব্যবসা করার জন্য বন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সেই বন্দর বন্ধ রাখা হয়েছে। সীমান্তের মানুষ হিসাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের মঙ্গল চাই। কোন ভিন্ন জাতির সেবা করবনা। তদ্রুপ ভারতের সেবাও করবনা।। জাতির জন্য যা করতে হবে তাই করবে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদেশের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, সেই আইন প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার টেকনাফ পৌরসভার বাস স্টেশনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলুর পরিচালনায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপি'র সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সেলিমুল মুস্তাফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন মেম্বার, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ হাশেম ভুলু, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি আহমদ মেম্বার, সাবেক সভাপতি আবসার কামাল নোবেল, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, সদর বিএনপি'র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহবায়ক আব্দু শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ, শাহ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মো. আনিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন দুর্জয়, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তারেক আহমেদ সাগর ও টেকনাফ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুক। এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিট থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন শ্লোগান দিয়ে সভায় ও মিছিলে যোগদান করেন।পরে বিজয় সভা শেষে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে সমাপ্তি করেন। ######

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×