হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের নাগরিক দুই ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

আটকরা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২২) এবং ক্যাম্পটির একই ব্লকের মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্দু সালাম (৬০)।

পুলিশ সুপার তারিকুল বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় সশস্ত্র কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় দুইজন সন্দেহজনক লোককে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।

” পরে আটকদের হেফাজতে থাকা দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও ৩ টি গুলির খালি খোসা পাওয়া যায়। “

এপিবিএন এর এ কর্মকর্তার ভাষ্য, ” আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রসহ অবস্থান করছিল। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিয় সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের নাগরিক দুই ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান। আটকরা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২২) এবং ক্যাম্পটির একই ব্লকের মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্দু সালাম (৬০)। পুলিশ সুপার তারিকুল বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় সশস্ত্র কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় দুইজন সন্দেহজনক লোককে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। ” পরে আটকদের হেফাজতে থাকা দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও ৩ টি গুলির খালি খোসা পাওয়া যায়। “ এপিবিএন এর এ কর্মকর্তার ভাষ্য, ” আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রসহ অবস্থান করছিল। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিয় সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। “ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×