হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রুডোকে কানাডায় ফেরাতে প্লেন দিতে চেয়েছিল ভারত, সেটিতে চড়েননি তিনি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর – নয়াদিল্লিতে সদ্যই শেষ হওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে বিশেষ বিমানে করে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সম্মেলন শেষে যখন তিনি নিজ দেশে ফিরে যাবেন— ঠিক তখন তার সেই বিশেষ প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

আর এমন অনাকাঙ্খিত ঘটনায় দিল্লিতে আটকা পড়ে যাওয়ার পর ট্রুডোকে নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ প্লেনে করে কানাডা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে সেই প্লেনে চড়েননি কানাডার প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই বিশেষ প্লেনে করে নয়াদিল্লিতে এসেছিলেন। এরপর রোববার রাতে তিনি আবার ওই প্লেনে করে যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সমস্যাটি ধরা পড়ে। কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, প্লেনের একটি যন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল। যেটি পুরোপুরি পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

তখনই সৌজন্যতার খাতিরে এগিয়ে আসে ভারত। তারা নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ প্লেন দিতে চেয়েছিল ট্রুডোকে। কিন্তু কানাডিয়ান কর্তৃপক্ষ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

প্লেনে ত্রুটি ধরা পড়ার পরই একটি বিকল্প প্লেন কানাডা থেকে উড়িয়ে আনার ব্যবস্থা করা হয়। প্লেনটির সোমবার নয়াদিল্লিতে আসার কথা ছিল। কিন্তু ভারতে আসার সময় ওই প্লেনটিকে অপ্রত্যাশিতভাবে সোমবার রাতে দিল্লির বদলে লন্ডনে অবতরণ করানো হয়। এতে করে দুইদিনের জন্য ভারতে আটকে যান ট্রুডো।

সকল সমস্যার সমাধান শেষে মঙ্গলবার কানাডিয়ান প্রধানমন্ত্রী ভারত ছাড়েন।

তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যে দুদিন ট্রুডো ভারতে আটকা ছিলেন সে দুই দিন হোটেল রুমে বসেই নিজের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রুডোকে কানাডায় ফেরাতে প্লেন দিতে চেয়েছিল ভারত, সেটিতে চড়েননি তিনি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রুডোকে কানাডায় ফেরাতে প্লেন দিতে চেয়েছিল ভারত, সেটিতে চড়েননি তিনি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর – নয়াদিল্লিতে সদ্যই শেষ হওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে বিশেষ বিমানে করে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সম্মেলন শেষে যখন তিনি নিজ দেশে ফিরে যাবেন— ঠিক তখন তার সেই বিশেষ প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এমন অনাকাঙ্খিত ঘটনায় দিল্লিতে আটকা পড়ে যাওয়ার পর ট্রুডোকে নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ প্লেনে করে কানাডা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে সেই প্লেনে চড়েননি কানাডার প্রধানমন্ত্রী। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই বিশেষ প্লেনে করে নয়াদিল্লিতে এসেছিলেন। এরপর রোববার রাতে তিনি আবার ওই প্লেনে করে যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সমস্যাটি ধরা পড়ে। কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, প্লেনের একটি যন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল। যেটি পুরোপুরি পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই সৌজন্যতার খাতিরে এগিয়ে আসে ভারত। তারা নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ প্লেন দিতে চেয়েছিল ট্রুডোকে। কিন্তু কানাডিয়ান কর্তৃপক্ষ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্লেনে ত্রুটি ধরা পড়ার পরই একটি বিকল্প প্লেন কানাডা থেকে উড়িয়ে আনার ব্যবস্থা করা হয়। প্লেনটির সোমবার নয়াদিল্লিতে আসার কথা ছিল। কিন্তু ভারতে আসার সময় ওই প্লেনটিকে অপ্রত্যাশিতভাবে সোমবার রাতে দিল্লির বদলে লন্ডনে অবতরণ করানো হয়। এতে করে দুইদিনের জন্য ভারতে আটকে যান ট্রুডো। সকল সমস্যার সমাধান শেষে মঙ্গলবার কানাডিয়ান প্রধানমন্ত্রী ভারত ছাড়েন। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যে দুদিন ট্রুডো ভারতে আটকা ছিলেন সে দুই দিন হোটেল রুমে বসেই নিজের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×