হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন



কাবুল, ০৬ সেপ্টেম্বর – মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অনেক দেশের মুদ্রার মান কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রার মান বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত এক বছরে ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে।এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, এবার বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই আশঙ্কা সঠিক হয়নি।মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া দেশটিতে এখনো অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন।বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।এদিকে ২০২১ সালে আফগানিস্তানে নতুন করে আবারও ক্ষমতায় আসে তালেবান। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পরই তারা আর্থিক দিকটায় নজর দেয়।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
[ad_1] কাবুল, ০৬ সেপ্টেম্বর – মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অনেক দেশের মুদ্রার মান কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রার মান বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত এক বছরে ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে।এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, এবার বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই আশঙ্কা সঠিক হয়নি।মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া দেশটিতে এখনো অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন।বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।এদিকে ২০২১ সালে আফগানিস্তানে নতুন করে আবারও ক্ষমতায় আসে তালেবান। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পরই তারা আর্থিক দিকটায় নজর দেয়।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×