হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিএনএ’র গঠন উন্মোচনকারী নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৮ নভেম্বর – নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন মারা গেছেন। ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ইরান থেকে জেট ফুয়েল আনতে নিষেধাজ্ঞা এড়িয়ে ভুয়া কাগজ ব্যবহার করেছে মিয়ানমার

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ শতকের অন্যতম যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য হিসেবে ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কার করেন তিনি। এই আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।

ওয়াটসনের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। তিনি এ ল্যাবরেটরিতে তিনি বহু বছর ধরে গবেষণা ও কাজ করেছেন। ১৯৬২ সালে তিনি ক্রিক এবং মরিস উইলকিনসের সঙ্গে যৌথভাবে ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

বিবিসি জানিয়েছে, জীবনের পরবর্তী পর্যায়ে বর্ণ ও লিঙ্গ নিয়ে তার বিতর্কিত মন্তব্য তার সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। একাধিক সাক্ষাৎকারে তিনি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের জেরে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান। ২০১৯ সালে একই ধরনের মন্তব্য পুনরায় করায় প্রতিষ্ঠানটি তার সব সম্মানসূচক উপাধি বাতিল করে দেয়।

২০১৪ সালে তিনি তার নোবেল পদক নিলামে বিক্রি করেন। তার পদকটি ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারে কেনেন এক রুশ ধনকুবের। তবে পরবর্তীতে তিনি সেটি ওয়াটসনকে ফিরিয়ে দেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ডিএনএ’র গঠন উন্মোচনকারী নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিএনএ’র গঠন উন্মোচনকারী নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৮ নভেম্বর – নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন মারা গেছেন। ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।শনিবার (০৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিশ শতকের অন্যতম যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য হিসেবে ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কার করেন তিনি। এই আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।ওয়াটসনের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। তিনি এ ল্যাবরেটরিতে তিনি বহু বছর ধরে গবেষণা ও কাজ করেছেন। ১৯৬২ সালে তিনি ক্রিক এবং মরিস উইলকিনসের সঙ্গে যৌথভাবে ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।বিবিসি জানিয়েছে, জীবনের পরবর্তী পর্যায়ে বর্ণ ও লিঙ্গ নিয়ে তার বিতর্কিত মন্তব্য তার সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। একাধিক সাক্ষাৎকারে তিনি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের জেরে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান। ২০১৯ সালে একই ধরনের মন্তব্য পুনরায় করায় প্রতিষ্ঠানটি তার সব সম্মানসূচক উপাধি বাতিল করে দেয়।২০১৪ সালে তিনি তার নোবেল পদক নিলামে বিক্রি করেন। তার পদকটি ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারে কেনেন এক রুশ ধনকুবের। তবে পরবর্তীতে তিনি সেটি ওয়াটসনকে ফিরিয়ে দেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×