হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনাস আবেদিন নামে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া আক্রান্ত আরও ৪৫ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনাস আবেদিন নামে দুই বছর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

মৃতের বাবা মো. ইলিয়াস সারাবাংলাকে জানিয়েছেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসার পর তারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। জ্বরে আক্রান্ত তার ছেলে আনাসকে শনিবার সকাল পৌনে ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩৭৯২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি আগস্ট মাসে ১২৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, ২ হাজার ৩১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মারা যাওয়া ৩৩ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৫ জন, ৮ জন পুরুষ এবং ১০ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের ১২ দিনে ৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গা শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনাস আবেদিন নামে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। রোববার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৪৫ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনাস আবেদিন নামে দুই বছর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে। মৃতের বাবা মো. ইলিয়াস সারাবাংলাকে জানিয়েছেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসার পর তারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। জ্বরে আক্রান্ত তার ছেলে আনাসকে শনিবার সকাল পৌনে ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩৭৯২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চলতি আগস্ট মাসে ১২৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, ২ হাজার ৩১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর মারা যাওয়া ৩৩ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৫ জন, ৮ জন পুরুষ এবং ১০ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের ১২ দিনে ৮ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×