হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডোরেমনের কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামার জীবনাবসান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন


টোকিও, ২০ মার্চ – বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ডোরেমন এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। ৮৪ বছর বয়সে গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও এশিয়া দো বুধবার আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন জাপানের অ্যানিমেশন শিল্পের অন্যতম এই পথপ্রদর্শক। তার মৃত্যুর খবরে অ্যানিমেশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

সুতোমু শিবায়ামা ১৯৮৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকের বেশি সময় ডোরেমন টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু টিভি সিরিজই নয় ডোরেমনের জনপ্রিয় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মিত হয়েছে তার সুদক্ষ নির্দেশনায়।

নোবিতা, শিজুকা ও ডোরেমনের মতো কালজয়ী চরিত্রগুলোকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আপন করে তোলার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। ১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন।

পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি তিনি অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশন দর্শকদের উপহার দেন। একপর্যায়ে তিনি নিজেই একটি স্টুডিও গড়ে তোলেন। অ্যানিমেশন শিল্পে তার এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডোরেমনের কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামার জীবনাবসান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডোরেমনের কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামার জীবনাবসান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ২০ মার্চ – বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ডোরেমন এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। ৮৪ বছর বয়সে গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও এশিয়া দো বুধবার আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন জাপানের অ্যানিমেশন শিল্পের অন্যতম এই পথপ্রদর্শক। তার মৃত্যুর খবরে অ্যানিমেশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।সুতোমু শিবায়ামা ১৯৮৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকের বেশি সময় ডোরেমন টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু টিভি সিরিজই নয় ডোরেমনের জনপ্রিয় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মিত হয়েছে তার সুদক্ষ নির্দেশনায়।নোবিতা, শিজুকা ও ডোরেমনের মতো কালজয়ী চরিত্রগুলোকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আপন করে তোলার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। ১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন।পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি তিনি অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশন দর্শকদের উপহার দেন। একপর্যায়ে তিনি নিজেই একটি স্টুডিও গড়ে তোলেন। অ্যানিমেশন শিল্পে তার এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×