হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ১২ জুলাই – ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে এবং সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকা আসছেন।

রাজধানীর বনানীতে অনুষ্ঠিতব্য শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০-এ তিনি বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন।

আরও পড়ুন

শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে। ছয় দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে ২০ জুলাই মঞ্চে উঠবেন সঞ্জয় দেব। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই উৎসবে সরাসরি ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট এবং ডিজে পারফরম্যান্স।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করা সঞ্জয় বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে পড়াশোনা শেষ করলেও শৈশব থেকেই তার সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল। তার বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেবের আদি নিবাস সুনামগঞ্জে।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত থাকলেও সঞ্জয় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জুলাই – ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে এবং সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকা আসছেন।রাজধানীর বনানীতে অনুষ্ঠিতব্য শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০-এ তিনি বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন।আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে। ছয় দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে ২০ জুলাই মঞ্চে উঠবেন সঞ্জয় দেব। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই উৎসবে সরাসরি ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট এবং ডিজে পারফরম্যান্স।১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করা সঞ্জয় বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে পড়াশোনা শেষ করলেও শৈশব থেকেই তার সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল। তার বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেবের আদি নিবাস সুনামগঞ্জে।বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত থাকলেও সঞ্জয় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×