হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০২ অক্টোবর – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর সেতুর ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

নিহতদের মধ্যে একজন রাকিব। ৩৫ বছর বয়সী রাকিবের বাড়ি রংপুরে। কাছাকাছি বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক জুলহাস গণমাধ্যমকে বলেন, তারা দুজন একই মালিকের ট্রাক চালান। ঢাকামুখী দুটি ট্রাকের একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে অপর ট্রাক সেটিকে টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রাকটি সেতুর ওপর ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। ধারণা করা হচ্ছে তখন দুই ট্রাকের চালক সড়কে নেমে বিষয়টি পরযবেক্ষণ করছিলেন। তখনই অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জুলহাস আরও বলেন, ভোর ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। কাচপুর ব্রিজের যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০২ অক্টোবর – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর সেতুর ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।নিহতদের মধ্যে একজন রাকিব। ৩৫ বছর বয়সী রাকিবের বাড়ি রংপুরে। কাছাকাছি বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।পরিদর্শক জুলহাস গণমাধ্যমকে বলেন, তারা দুজন একই মালিকের ট্রাক চালান। ঢাকামুখী দুটি ট্রাকের একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে অপর ট্রাক সেটিকে টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রাকটি সেতুর ওপর ঢাকামুখী লেনের সড়ক বিভাজকে আটকে যায়। ধারণা করা হচ্ছে তখন দুই ট্রাকের চালক সড়কে নেমে বিষয়টি পরযবেক্ষণ করছিলেন। তখনই অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।জুলহাস আরও বলেন, ভোর ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। কাচপুর ব্রিজের যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×