ঢাকা, ২১ নভেম্বর – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথচলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, কত মানুষ অসুস্থ, ক্ষুধার্ত। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে।
রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে, কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেননি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন