গাজীপুর, ২৬ অক্টোবর – শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্ব দিতে হবে। তরুণদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা শুধু নিজেদের দেশ নয়, সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।
রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
উপদেষ্টা বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়। এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।
তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।
এসময় ওআইসি সদস্যদেশের শিক্ষার্থী, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন