হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আবৃত্তি উৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে এমনকি দেশের সর্বোচ্চ আদালতের সামনেও বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসবের পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনে বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর মহানুভবতার বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন। জনগনের পক্ষে দাবী উঠেছে, তাকে যেন কারাগারে পাঠানো হয়। এ অবস্থায় তাকে কারাগারের বাইরে রাখার বিষয়টি আমরা গভীরভাবে বিবেচনা করছি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

ড. হাছান মাহমুদ আরও বলেছেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয় এটি বাংলাদেশের সক্ষমতার প্রতিক। এছাড়া বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এটি নিয়ে এখন আর কেউ মূখ খুলেন না। কারণ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল আবছারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সারাদেশের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৫৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আবৃত্তি উৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারাদেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে এমনকি দেশের সর্বোচ্চ আদালতের সামনেও বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসবের পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনে বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর মহানুভবতার বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন। জনগনের পক্ষে দাবী উঠেছে, তাকে যেন কারাগারে পাঠানো হয়। এ অবস্থায় তাকে কারাগারের বাইরে রাখার বিষয়টি আমরা গভীরভাবে বিবেচনা করছি। ড. হাছান মাহমুদ আরও বলেছেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয় এটি বাংলাদেশের সক্ষমতার প্রতিক। এছাড়া বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এটি নিয়ে এখন আর কেউ মূখ খুলেন না। কারণ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল আবছারসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সারাদেশের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×