হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন


ঢাকা, ০১ অক্টোবর – দরসে নেজামির আলেমদের নিয়ে ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করে বার্তা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইসলামি বক্তার বক্তব্য সম্পূর্ণ ‘তার নিজস্ব’। এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

এর আগে, সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান তারেক মনোয়ার। তার এই মন্তব্য নিয়ে কওমি অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ অক্টোবর – দরসে নেজামির আলেমদের নিয়ে ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করে বার্তা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইসলামি বক্তার বক্তব্য সম্পূর্ণ ‘তার নিজস্ব’। এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।এর আগে, সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান তারেক মনোয়ার। তার এই মন্তব্য নিয়ে কওমি অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×