তিউনিস, ০৭ আগস্ট – তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।
সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত চারজন মারা গেছেন এবং আরও ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা জানিয়েছেন। নৌকাটিতে থাকা সব অভিবাসীই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বলে জানান তিনি।
সম্প্রতিক সময়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে অনেক মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটি তার উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে। তবুও তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা অনেক বেড়েছে।
সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের জন্য তিউনিসিয়ার উপকূলরেখা প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ আগস্ট ২০২৩





মন্তব্য করুন