হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ক্যানবেরা, ২৪ ডিসেম্বর – তীব্র ও অসহ্যকর গরমে পুড়ছে প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়া। দেশটির স্থানীয় প্রশাসন সতর্কতা দিয়েছে, গরমের কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানল জ্বলে ওঠার শঙ্কা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর রোববার (২৪ ডিসেম্বর) বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

রোববার দেশের সবচেয়ে বড় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে ৩৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাধারণত ডিসেম্বরের এই সময়ে পার্থের তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকার কথা। কিন্তু সেটি ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠেছে।

আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ায় অসময়ে তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে উষ্ণ হয়ে ওঠে। সাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে দাবদাহ, সাইক্লোন, খরা এবং দাবানলের সৃষ্টি হয়।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রোববারও অন্তত ২০টি দাবানল জ্বলছিল। যার মধ্যে পেম্বারটনের দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শহরটিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস রয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য সরকার আগুন লাগার ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করেছে। খনিসমৃদ্ধ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দেশটির পশ্চিমাঞ্চলের চার ভাগের তিন ভাগ অঞ্চলজুড়ে গঠিত।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ২৪ ডিসেম্বর – তীব্র ও অসহ্যকর গরমে পুড়ছে প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়া। দেশটির স্থানীয় প্রশাসন সতর্কতা দিয়েছে, গরমের কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানল জ্বলে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর রোববার (২৪ ডিসেম্বর) বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছাতে পারে। রোববার দেশের সবচেয়ে বড় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে ৩৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাধারণত ডিসেম্বরের এই সময়ে পার্থের তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকার কথা। কিন্তু সেটি ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠেছে। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ায় অসময়ে তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে উষ্ণ হয়ে ওঠে। সাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে দাবদাহ, সাইক্লোন, খরা এবং দাবানলের সৃষ্টি হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রোববারও অন্তত ২০টি দাবানল জ্বলছিল। যার মধ্যে পেম্বারটনের দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শহরটিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস রয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য সরকার আগুন লাগার ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করেছে। খনিসমৃদ্ধ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দেশটির পশ্চিমাঞ্চলের চার ভাগের তিন ভাগ অঞ্চলজুড়ে গঠিত। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×