হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বর্তমানে কক্সবাজারের শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।আহত বিজিবি সদস্যের নাম নায়েক আকতার হোসেন (আইডি নং ৬২১২৬)। তিনি ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপি-তে কর্মরত ছিলেন।

জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকস্মিক মাইন বিস্ফোরণে তিনি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা-তেও মারাত্মক জখম হয়।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রেজু আমতলী বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলছিল। কীভাবে বা কোথা থেকে মাইনটি সেখানে এল তা তদন্তাধীন রয়েছে। সীমান্তে মাইন বিস্ফোরণের এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় বারবার গুলিবিনিময় ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে কক্সবাজারের শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।আহত বিজিবি সদস্যের নাম নায়েক আকতার হোসেন (আইডি নং ৬২১২৬)। তিনি ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপি-তে কর্মরত ছিলেন। জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকস্মিক মাইন বিস্ফোরণে তিনি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা-তেও মারাত্মক জখম হয়।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রেজু আমতলী বিওপি'র আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলছিল। কীভাবে বা কোথা থেকে মাইনটি সেখানে এল তা তদন্তাধীন রয়েছে। সীমান্তে মাইন বিস্ফোরণের এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় বারবার গুলিবিনিময় ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×