হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামেে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আলম (৩০) এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা।

বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মায়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামেে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আলম (৩০) এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা। বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মায়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×