হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেল দেওয়া বন্ধ করুন, সরকারি কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি বলেন, ‌কোনও অবস্থায় কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতা হোক।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাউকে ছাড় দেবেন না, সেটা আমার ভাই হলেও। আপনারা অপরাধীদের চার্জশিটে ঢোকান। তারা এমপি হোক বা না হোক, সেটা যে সময় হবে সে সময় দেখা যাবে। এখন আইনশৃঙ্খলায় তাদের কোনও হাত নাই। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে। কোনও মৌসুমি নেতারা দেশের জন্য কিছু করে নাই। আপনারা কঠোর হবেন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনও অবস্থাতেই কাউকে ছাড় দেবেন না।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোনও অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।

কৃষি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রতিটি ইউনিয়নে তিন জন করে কৃষি কর্মকর্তা আছেন। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে যেন বসে না থাকেন। তাহলে কৃষিতে উন্নতি হবে। আমাদের কৃষকেরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি, আমার সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে, সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতি কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিরা যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করবেন না।

নদীতে বালুমহাল দখল নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে বালুমহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে হবে। নৌ-পুলিশের যানবাহন কমের কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌ-পুলিশ কোস্টগার্ডের সঙ্গে থেকে সহযোগিতা করবে।

এর আগে সিরাজদিখানের কৃষকদের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি শ্যালো মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. মাহমুদুর রহমান প্রমুখ।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেল দেওয়া বন্ধ করুন, সরকারি কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেল দেওয়া বন্ধ করুন, সরকারি কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে।রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‌কোনও অবস্থায় কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতা হোক।পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাউকে ছাড় দেবেন না, সেটা আমার ভাই হলেও। আপনারা অপরাধীদের চার্জশিটে ঢোকান। তারা এমপি হোক বা না হোক, সেটা যে সময় হবে সে সময় দেখা যাবে। এখন আইনশৃঙ্খলায় তাদের কোনও হাত নাই। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে। কোনও মৌসুমি নেতারা দেশের জন্য কিছু করে নাই। আপনারা কঠোর হবেন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনও অবস্থাতেই কাউকে ছাড় দেবেন না।বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোনও অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।কৃষি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রতিটি ইউনিয়নে তিন জন করে কৃষি কর্মকর্তা আছেন। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে যেন বসে না থাকেন। তাহলে কৃষিতে উন্নতি হবে। আমাদের কৃষকেরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছেন।বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি, আমার সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে, সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতি কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিরা যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করবেন না।নদীতে বালুমহাল দখল নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে বালুমহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে হবে। নৌ-পুলিশের যানবাহন কমের কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌ-পুলিশ কোস্টগার্ডের সঙ্গে থেকে সহযোগিতা করবে।এর আগে সিরাজদিখানের কৃষকদের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি শ্যালো মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. মাহমুদুর রহমান প্রমুখ।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×