হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৬ অপরাহ্ন


তেহরান, ১০ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

সাময়িকীটি শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসকের বরাতে তারা এই তথ্য পেয়েছে। ওই চিকিৎসকের দাবি, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিতে প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীতে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এর ফলেই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

টাইম ম্যাগাজিন বলছে, যদি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়, তাহলে এটি বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাকেও উপেক্ষা করার শামিল হবে। ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১০ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।সাময়িকীটি শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসকের বরাতে তারা এই তথ্য পেয়েছে। ওই চিকিৎসকের দাবি, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিতে প্রাণ হারিয়েছেন।প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীতে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এর ফলেই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।টাইম ম্যাগাজিন বলছে, যদি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়, তাহলে এটি বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাকেও উপেক্ষা করার শামিল হবে। ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×