হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্যাগের মহিমায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ মে – সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবারের ঈদটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। উৎসবের এই বিশেষ দিনে ভক্ত ও সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি থেকে বাদ ইশান কিষাণ: চোটের কারণে অনিশ্চয়তা

সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল তার শুভেচ্ছাবার্তায় বলেন, আসসালামু আলাইকুম, ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে ও সুস্থ থাকবেন এই কামনা রইলো।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার বার্তায় লিখেন, সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ত্যাগের মাহাত্ম্য তুলে ধরে লিখেছেন, কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

এস এম/ ২৮ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ত্যাগের মহিমায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্যাগের মহিমায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ মে – সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবারের ঈদটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। উৎসবের এই বিশেষ দিনে ভক্ত ও সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল তার শুভেচ্ছাবার্তায় বলেন, আসসালামু আলাইকুম, ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে ও সুস্থ থাকবেন এই কামনা রইলো।সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার বার্তায় লিখেন, সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ত্যাগের মাহাত্ম্য তুলে ধরে লিখেছেন, কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।এস এম/ ২৮ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×