হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ আগস্ট – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে অবস্থান করছেন। চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট স্ত্রীসহ তিনি দেশ ত্যাগ করেন। তার এই বিদেশ যাওয়াকে কেন্দ্র করে নানা দিক থেকে নানান কথা প্রচার হচ্ছে। আর এই প্রচারণাকে কেন্দ্র করে গল্পের ডালপালা গজাচ্ছে সমান তালে।

এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের টাকা ও তার চিকিৎসা সংক্রান্ত একটি ছবি ব্যাপক শেয়ার হচ্ছে। এই তথ্যকে অসত্য ও গুজব বলে দাবি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্র থেকে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

রবিবার (২৬ আগস্ট) ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই খবর এবং ছবির কোনো সূত্র বা তথ্য নিশ্চিত করেনি।

ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একটি বক্তব্য দিয়েছেন।

তিনি জানান, এটা নোংরামির চরম উদাহরণ। এধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। তার মতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা-ভাবনা করা উচিত সকল মহলের।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন শায়রুল কবির।

অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী জানান, তিনি এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বলেছেন, সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে একটি মহল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ আগস্ট – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে অবস্থান করছেন। চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট স্ত্রীসহ তিনি দেশ ত্যাগ করেন। তার এই বিদেশ যাওয়াকে কেন্দ্র করে নানা দিক থেকে নানান কথা প্রচার হচ্ছে। আর এই প্রচারণাকে কেন্দ্র করে গল্পের ডালপালা গজাচ্ছে সমান তালে। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের টাকা ও তার চিকিৎসা সংক্রান্ত একটি ছবি ব্যাপক শেয়ার হচ্ছে। এই তথ্যকে অসত্য ও গুজব বলে দাবি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্র থেকে। রবিবার (২৬ আগস্ট) ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই খবর এবং ছবির কোনো সূত্র বা তথ্য নিশ্চিত করেনি। ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একটি বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এটা নোংরামির চরম উদাহরণ। এধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। তার মতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা-ভাবনা করা উচিত সকল মহলের। গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন শায়রুল কবির। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী জানান, তিনি এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বলেছেন, সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে একটি মহল। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৭ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×