
ভেপেনার, ১৪ মার্চ – দক্ষিণ আফ্রিকায় কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম করমুল্যাহপুর অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১২ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান কামরুল। সেখানে কিছুদিন চাকরির পরে গড়ে তুলেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দোকান বন্ধ করার সময় তার দোকানে দুইজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী প্রবেশ করেন। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ রয়েছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে কামরুলের বুকের বাম পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এদিকে কামরুলের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতব। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।




মন্তব্য করুন