হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের যুবককে ওড়িশায় পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন


ওড়িশা, ২৫ ডিসেম্বর – ভারতের ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত তার অন্য দুই সহকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার রাতে ওড়িশার এক এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে ওড়িশায় কাজে গিয়েছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানান, রাতে রান্নাবান্না ও খাওয়া শেষে জুয়েলসহ তিনজন ঘরের বাইরে বিড়ি খেতে বেরিয়েছিলেন। সে সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। পল্টু শেখ বলেন, “রাত তখন আনুমানিক সাড়ে আটটা। বিড়ি চাওয়ার পরপরই ওই দলটি সন্দেহ প্রকাশ করে যে জুয়েলরা বাংলাদেশি কি না এবং তাদের আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে।”

আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ জানান, শ্রমিকরা বাইরে থাকার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের আধার কার্ড দেখতে চায় এবং এরপরই মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের যুবককে ওড়িশায় পিটিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের যুবককে ওড়িশায় পিটিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওড়িশা, ২৫ ডিসেম্বর – ভারতের ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত তার অন্য দুই সহকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার রাতে ওড়িশার এক এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে ওড়িশায় কাজে গিয়েছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানান, রাতে রান্নাবান্না ও খাওয়া শেষে জুয়েলসহ তিনজন ঘরের বাইরে বিড়ি খেতে বেরিয়েছিলেন। সে সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। পল্টু শেখ বলেন, “রাত তখন আনুমানিক সাড়ে আটটা। বিড়ি চাওয়ার পরপরই ওই দলটি সন্দেহ প্রকাশ করে যে জুয়েলরা বাংলাদেশি কি না এবং তাদের আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে।”আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন।স্থানীয় মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ জানান, শ্রমিকরা বাইরে থাকার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের আধার কার্ড দেখতে চায় এবং এরপরই মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×