হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন


ঢাকা, ০৩ নভেম্বর – জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে, তারা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে সরকার কী করবে, কী সিদ্ধান্ত নেবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে।

কবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে— এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চাই। আমরা একটু দেখি।

আইন উপদেষ্টা বলেন, সরকার বহু আলোচনা করেছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছরে আলোচনা করে বহু সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এই প্রত্যাশা সরকার করছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ নভেম্বর – জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে, তারা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে সরকার কী করবে, কী সিদ্ধান্ত নেবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে।কবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে— এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চাই। আমরা একটু দেখি।আইন উপদেষ্টা বলেন, সরকার বহু আলোচনা করেছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছরে আলোচনা করে বহু সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এই প্রত্যাশা সরকার করছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×