হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


রংপুরের হারাগাছায় সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলার একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে ঢুকে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হাবিবুর রহমানের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শুক্রবার জুমার নামাজের জন্য ব্যাংক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও আশপাশের লোকজন দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

সূত্র: আরটিভি নিউজ
,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুরের হারাগাছায় সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলার একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে ঢুকে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হাবিবুর রহমানের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শুক্রবার জুমার নামাজের জন্য ব্যাংক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও আশপাশের লোকজন দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সূত্র: আরটিভি নিউজ ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×