হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন


নয়া দিল্লি, ৩ মার্চ – দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স সরাসরি দেখার জন্য ভারতীয় শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ মাস থেকেই টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতে এই বিশাল আয়োজনের দায়িত্বে রয়েছে ‘ফিডিং ইন্ডিয়া’ এবং সহযোগিতায় থাকছে ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’।

ডেলিভারি চার্জ ও অগ্রিম বুকিং ফিসহ কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। একটি টিকিটে কেবল একজন দর্শকই প্রবেশের সুযোগ পাবেন। কনসার্ট উপভোগের পাশাপাশি দামী টিকিটের সুবিধায় থাকছে ভিআইপি লাউঞ্জ ও ফ্যান পিটে প্রবেশাধিকার, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া এবং অ্যালকোহলযুক্ত পানীয় ও প্রিমিয়াম খাবারের ব্যবস্থা। মূলত সমাজসেবামূলক উদ্দেশ্যেই শাকিরা এই সফরে আসছেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ শিশুদের পুষ্টি ও খাবারের জন্য দান করা হবে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শাকিরা জানিয়েছেন যে ভারতে পারফর্ম করা তার কাছে সবসময়ই আনন্দের এবং এই ট্যুরের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। এর আগে ২০০৭ সালে তিনি ওরাল ফিক্সেশন ট্যুরে মুম্বাইয়ে এসেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এড শিরান বা দুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা ভারত সফর করলেও শাকিরার আগমন ঘিরে শ্রোতাদের আগ্রহ অন্য উচ্চতায় পৌঁছেছে। ফলে বিভিন্ন শহরে আয়োজিত এই কনসার্টগুলোর নিরাপত্তাব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়া দিল্লি, ৩ মার্চ – দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স সরাসরি দেখার জন্য ভারতীয় শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ মাস থেকেই টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতে এই বিশাল আয়োজনের দায়িত্বে রয়েছে ‘ফিডিং ইন্ডিয়া’ এবং সহযোগিতায় থাকছে ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’।ডেলিভারি চার্জ ও অগ্রিম বুকিং ফিসহ কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। একটি টিকিটে কেবল একজন দর্শকই প্রবেশের সুযোগ পাবেন। কনসার্ট উপভোগের পাশাপাশি দামী টিকিটের সুবিধায় থাকছে ভিআইপি লাউঞ্জ ও ফ্যান পিটে প্রবেশাধিকার, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া এবং অ্যালকোহলযুক্ত পানীয় ও প্রিমিয়াম খাবারের ব্যবস্থা। মূলত সমাজসেবামূলক উদ্দেশ্যেই শাকিরা এই সফরে আসছেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ শিশুদের পুষ্টি ও খাবারের জন্য দান করা হবে।শাকিরা জানিয়েছেন যে ভারতে পারফর্ম করা তার কাছে সবসময়ই আনন্দের এবং এই ট্যুরের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। এর আগে ২০০৭ সালে তিনি ওরাল ফিক্সেশন ট্যুরে মুম্বাইয়ে এসেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এড শিরান বা দুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা ভারত সফর করলেও শাকিরার আগমন ঘিরে শ্রোতাদের আগ্রহ অন্য উচ্চতায় পৌঁছেছে। ফলে বিভিন্ন শহরে আয়োজিত এই কনসার্টগুলোর নিরাপত্তাব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এস এম/ ৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×