হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই দিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজস্থানের জয়পুরে অবতরণ করে তাকে বহনকারী প্লেন।

চলতি বছর ভারতের রিপাবলিক দিবসের প্রধান অতিথি তিনি। জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর। সেখান থেকে তিনি যন্তরমন্তরে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। এরপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রোডশোতেও যোগ দেবেন তিনি। দুই রাষ্ট্রনেতা হেঁটে ‘খুঁজবেন ইতিহাস’।

এই ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে পশ্চিমবঙ্গেরও। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদীর তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। জয়পুরের প্রতিষ্ঠাতা জ্যোতির্বিজ্ঞানী রাজা সওয়াই জয় সিং তাদের যন্তরমন্তর পরিদর্শনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মোদী-ম্যাক্রোঁ রোডশোয়ে সেই ইতিহাসেরই পুনরুত্থান ঘটবে বৃহস্পতিবার।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

তাছাড়া হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মসলা চা খাবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই ব্যবহার করে। রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। আগামীকালের প্রজাতন্ত্র দিবসেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুই দিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই দিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজস্থানের জয়পুরে অবতরণ করে তাকে বহনকারী প্লেন।চলতি বছর ভারতের রিপাবলিক দিবসের প্রধান অতিথি তিনি। জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর। সেখান থেকে তিনি যন্তরমন্তরে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। এরপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রোডশোতেও যোগ দেবেন তিনি। দুই রাষ্ট্রনেতা হেঁটে ‘খুঁজবেন ইতিহাস’।এই ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে পশ্চিমবঙ্গেরও। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদীর তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। জয়পুরের প্রতিষ্ঠাতা জ্যোতির্বিজ্ঞানী রাজা সওয়াই জয় সিং তাদের যন্তরমন্তর পরিদর্শনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মোদী-ম্যাক্রোঁ রোডশোয়ে সেই ইতিহাসেরই পুনরুত্থান ঘটবে বৃহস্পতিবার।তাছাড়া হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মসলা চা খাবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই ব্যবহার করে। রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। আগামীকালের প্রজাতন্ত্র দিবসেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট।সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×