কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলামকে একটি সিআর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর সময় তাঁর বিরুদ্ধে থাকা অন্য একটি জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) উপস্থাপন না করার অভিযোগ উঠেছে টেকনাফ থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কামরুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানার জিআর ১৬৬/২০২৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলার ওয়ারেন্ট প্রসেস নম্বর ৪৬৯২/২০২৫। একই সময়ে টেকনাফের সিআর ৫৮৯/২০২৪ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
তবে আদালতে কামরুলকে হাজির করার সময় জিআর ১৬৬/২০২৫ মামলার ওয়ারেন্টটি উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে সিআর মামলায় আদালত তাঁকে জামিন দেওয়ার পরও জিআর মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সেদিন কার্যকর হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলার ওয়ারেন্ট এখনো বহাল রয়েছে।
আদালত সূত্রে আরও জানা গেছে, যে সিআর মামলায় কামরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল, সেটি আপোষযোগ্য ও জামিনযোগ্য হওয়ায় আদালত তাঁকে জামিন দিয়েছেন। আগামী ২৩ আগস্ট আদালতে হাজির হওয়ার শর্তে সিআর ৫৮৯/২০২৪ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়।
টেকনাফে সেনাসদস্য হত্যা: চার আসামির পাঁচ দিন করে রিমান্ড, আদালতে পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ
বাদীপক্ষের অভিযোগ, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সালাম আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে কিংবা আর্থিক সুবিধার বিনিময়ে কামরুলের বিরুদ্ধে থাকা জিআর মামলার ওয়ারেন্ট আদালতে উপস্থাপন করেননি। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাদীপক্ষ ও তাঁর আইনজীবীর দাবি, পুলিশের এমন ভূমিকার কারণে আদালতের সামনে আসামির বিরুদ্ধে থাকা অন্য মামলার আইনগত প্রক্রিয়া কার্যকর করা সম্ভব হয়নি। তাঁরা বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আগামী ২৩ আগস্ট কামরুল ইসলাম সিআর ৫৮৯/২০২৪ মামলায় আদালতে হাজির হলে তাঁর বিরুদ্ধে বহাল থাকা জিআর ১৬৬/২০২৫ মামলার ওয়ারেন্ট অনুযায়ী তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আইনি প্রক্রিয়া নেওয়া হতে পারে। অর্থাৎ সিআর মামলায় জামিন পেলেও জিআর মামলার ওয়ারেন্ট বহাল থাকায় ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আইনগত প্রক্রিয়া হতে পারে।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সালাম বলেন, ‘ভুলবশত এমনটি হয়েছে।’ কামরুলকে পুনরায় গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এমন ভুলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’ তিনি বলেন, কামরুলের বিরুদ্ধে বর্তমানে ওয়ারেন্ট বহাল থাকায় তাঁকে গ্রেপ্তারে পুলিশের কোনো বাধা নেই। তাঁকে গ্রেপ্তারে পুনরায় কার্যক্রম পরিচালনা চলমান। আগামী ২৩ আগস্ট তিনি আদালতে হাজির হলে তাঁর বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট অনুযায়ী তাঁকে আটক দেখানোর জন্য যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: দুই মামলার আসামিকে এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাল পুলিশ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলামকে একটি সিআর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন