হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র ও গুলি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ জুলাই ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুই রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র ও গুলি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র ও গুলি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×