হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুদকের কাছে একমাস সময় চাইলেন জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ মে – অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে এক মাস সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৮মে) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বরাবর পাঠানো আবেদনপত্র সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

ঢাকায় ময়লা ও এডিস মশার লার্ভা মিললে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: প্রতিমন্ত্রী

আবেদনে জাহাঙ্গীর আলম দুদকে হাজির হওয়ার জন্য তাকে বেঁধে দেওয়া সময়কে খুবই স্বল্প বলে উল্লেখ করেন। তিনি দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও ব্যাখ্যা প্রস্তুত করার জন্য এক মাস সময় চান।

এ বিষয়ে দুদ‌কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব‌লেন, গাজীপুর সিটি করপোরেশনের সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম সময় চেয়ে আবেদন ক‌রে‌ছেন। আবেদনে তিনি কারণ হিসেবে স্বল্প সময়কে দায়ী করেছেন।

এর আগে, উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করে দুদক। আগামী ২২ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে,’ বলে উল্লেখ করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুদকের কাছে একমাস সময় চাইলেন জাহাঙ্গীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুদকের কাছে একমাস সময় চাইলেন জাহাঙ্গীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ মে – অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে এক মাস সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৮মে) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বরাবর পাঠানো আবেদনপত্র সূত্রে এ তথ্য জানা গেছে। আবেদনে জাহাঙ্গীর আলম দুদকে হাজির হওয়ার জন্য তাকে বেঁধে দেওয়া সময়কে খুবই স্বল্প বলে উল্লেখ করেন। তিনি দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও ব্যাখ্যা প্রস্তুত করার জন্য এক মাস সময় চান। এ বিষয়ে দুদ‌কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব‌লেন, গাজীপুর সিটি করপোরেশনের সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম সময় চেয়ে আবেদন ক‌রে‌ছেন। আবেদনে তিনি কারণ হিসেবে স্বল্প সময়কে দায়ী করেছেন। এর আগে, উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করে দুদক। আগামী ২২ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে,’ বলে উল্লেখ করা হয়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৮ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×