হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতা ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫৯৫ রোগী ভর্তি

তিনি বলেন, দুদকের করা মামলায় গতকাল বুধবার তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। বিষয়টি কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। তাই বেলা সোয়া একটায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে তারেক রহমানের শাশুড়িকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতা ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তিনি বলেন, দুদকের করা মামলায় গতকাল বুধবার তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। বিষয়টি কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। তাই বেলা সোয়া একটায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে তারেক রহমানের শাশুড়িকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৩ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×