যশোর, ০৪ জানুয়ারি – যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে।
কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি যশোর কোতোয়ালি থানাধীন ইসাহাক সড়ক, শংকরপুর এলাকায়।
স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন