হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন


ঢাকা, ২৪ নভেম্বর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসে জটিলতা রয়েছে। তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত হবে।

সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ নভেম্বর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে।মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসে জটিলতা রয়েছে। তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত হবে।সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×