হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০১ জানুয়ারী – একক মাস হিসেবে গেল ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় তথা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গেল মাসে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার এসেছিল।

ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রাপ্তিতে প্রবৃদ্ধি ২৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। কারণ এই সময়কালে মোট ১৩ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গতবছর যা ছিল ১০ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে রেমিট্যান্স আগের বছরের চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বা ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ১২ মাসে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার।

২০২৪ সাল শেষে প্রবাসী আয়ের নতুন রেকর্ডের পাশাপাশি নিট রিজার্ভও ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সূত্র : ঢাকাটাইমস


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জানুয়ারী – একক মাস হিসেবে গেল ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় তথা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গেল মাসে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার এসেছিল।ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রাপ্তিতে প্রবৃদ্ধি ২৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। কারণ এই সময়কালে মোট ১৩ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গতবছর যা ছিল ১০ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে রেমিট্যান্স আগের বছরের চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বা ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ১২ মাসে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার।২০২৪ সাল শেষে প্রবাসী আয়ের নতুন রেকর্ডের পাশাপাশি নিট রিজার্ভও ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।সূত্র : ঢাকাটাইমস [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×